Homeসর্বশেষসমুদ্রতীরে শাড়িতে মোহনীয় দীঘি, দুই শব্দের ক্যাপশনে কী বোঝালেন?

সমুদ্রতীরে শাড়িতে মোহনীয় দীঘি, দুই শব্দের ক্যাপশনে কী বোঝালেন?

Published on

spot_img

বলিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি দীর্ঘ দিন ধরে অভিনয় থেকে দূরে। রুপালি পর্দায় সেভাবে তাকে দেখতে পাওয়া যায় না। বিভিন্ন প্রচারণামূলক কাজেই সময় কাটছে অভিনেত্রীর। তবে অভিনয়ে তাকে নিয়মিত পাওয়া না গেলেও সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মাঝে তার উপস্থিতি জানান দেন। 

এবার সমুদ্রতীরে ভিন্নরূপে অভিনেত্রী। সমুদ্রপাড়ে রোদ নেমে গেছে। আকাশ কিছুটা বিষন্ন। সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তীরে। আর সেই সৈকতে দাঁড়িয়ে দীঘি। সামুদ্রের বাতাসে যেন নিজেকে মেলে ধরলেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। জলপাই, কালো আর হালকা নীলের সংমিশ্রণে শাড়ি ও ফ্লোরাল প্রিন্টের ব্লাউজে সেজেছেন অভিনেত্রী। সোনালি আভার খোলা চুল উড়ছে বাতাসের সঙ্গ পেয়ে। এসবের মধ্যে রূপ আর শরীরী আবেদনে নিজেকে ফুটিয়ে তুললেন নানা ভঙ্গিমায়।

 কখনো হাত মেলে দিয়ে, আবার কখনো কোমর-বুকে রেখে; ক্যামেরাবন্দি হয়েছেন দীঘি। ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কেবল দুটি শব্দ—‘ব্লেসড মেস’। অর্থাৎ প্রকৃতির নিবিড় স্পর্শে গিয়ে তিনি যেন একই সঙ্গে পরিতৃপ্ত এবং এলোমেলো অনুভব করছেন।

জানা গেছে, প্রার্থনা ফারদিন দীঘি তার ছবিগুলো কক্সবাজার সমুদ্রসৈকতে ধারণ করেছেন। কিছুদিন আগেই কক্সবাজার গিয়েছিলেন অভিনেত্রী। জানা গেছে, একটি প্রতিষ্ঠানের প্রচারণার স্বার্থেই ছিল তার ওই সফর।

এদিকে শাড়িতে দীঘিকে দেখে বেশ উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা। মাত্র আধাঘণ্টায় পোস্টের রিঅ্যাকশন ছাড়িয়েছে এক হাজার ৩০০। মন্তব্যও পড়ছে দেদার। এক নেটিজেন লিখেছেন—  ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না’। আরেক নেটিজেন লিখেছেন—‘তুমি এত সুন্দর কেন?’ এসবের মাঝে অবশ্য নেতিবাচক মন্তব্যও কম ছিল না। তবে নেটিজেনদের এসব মন্তব্যে ভ্রুক্ষেপ করেন না অভিনেত্রী।

Latest articles

এবার ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে ৪৫ হাজার...

কালীগঞ্জে আওয়ামী লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা...

ইতালি থেকে দেশে ফিরেই যা বললেন অভিনেত্রী বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী...

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক আইন...

More like this