Homeসর্বশেষগুরুদাসপুরে গোয়াল ঘরের তালা ভেঙে ৪ মহিষ চুরি

গুরুদাসপুরে গোয়াল ঘরের তালা ভেঙে ৪ মহিষ চুরি

Published on

spot_img

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃন্দাবনপুর গ্রামে গোয়ালঘরের তালা ভেঙে চারটি মহিষ চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ইউসুফ হাজির বাড়িতে এ ঘটনা ঘটে। চার মহিষের মূল্য ছিলো প্রায় ১২ লাখ টাকা।

স্থানীয়রা জানায়, রাতে একটি পিকআপ এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন তারা। ঘুমিয়ে পড়লে চোর বাড়িতে প্রবেশ করে এবং গোয়াল ঘরের তালা ভেঙ্গে চারটি মহিষ নিয়ে যায়। ধারনা করা হচ্ছে মহিষগুলো ওই ট্রাকেই নিয়ে গেছে চোর চক্র।

ক্ষতিগ্রস্ত ইউসুফ হাজি বলেন, মহিষ চারটি বিক্রির জন্য বেশ কয়েকদিন যাবৎ ব্যাপারিদের সাথে কথা বলছিলাম। প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে মহিষগুলোকে গোয়ালঘরে তালা দিয়ে রাখি। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের তালা ভাঙ্গা। একটি মহিষও নেই। অনেক খোঁজাখুঁজি করেও মহিষগুলোর সন্ধান পাওয়া যায়নি। মহিষগুলো উদ্ধার ও চোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনার জোড় দাবি জানান তিনি।

নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, গুরুদাসপুরে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। যার ফলে চুরি ছিনতাই বেড়ে গেছে। প্রশাসনের আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, মহিষ চুরির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। উদ্ধারের কাজ চলমান রয়েছে। 

বাপ্পি/সা.এ

Latest articles

এবার ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে ৪৫ হাজার...

কালীগঞ্জে আওয়ামী লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা...

ইতালি থেকে দেশে ফিরেই যা বললেন অভিনেত্রী বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী...

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক আইন...

More like this