Homeসর্বশেষতিস্তা সমবায় মামলা: মানববন্ধনে সাংবাদিকরা

তিস্তা সমবায় মামলা: মানববন্ধনে সাংবাদিকরা

Published on

spot_img

তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ‘সত্য প্রকাশে কলম চলবে’ স্লোগানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক অংশ নেন। দেশ টিভির লালমনিরহাট প্রতিনিধি জামাল বাদশার সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মামলায় অভিযুক্ত দুই সাংবাদিক হলেন দৈনিক কাল বে লার জেলা প্রতিনিধি এস কে সাহেদ এবং দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার প্রতিনিধি জুবাইর আহমেদ খান রোহান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সমবায় সমিতিটির নানা অনিয়ম তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এই মামলা দায়ের করা হয়েছে। এটি অনুসন্ধানী সাংবাদিকতায় বাধা সৃষ্টি ও সাংবাদিকদের হয়রানির অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি। তিনি বলেন, সমাজের নানা অসঙ্গতি ও অনিয়মের কারণে কিছু প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

৭১ টেলিভিশনের প্রতিনিধি মিলন পাটোয়ারী বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে যারা অপসাংবাদিকতা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত, তাদের কারণেই আজ প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে। বিষয়টি নিয়ে গভীর তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ প্রেস ক্লাবের বিভাগীয় সভাপতি ও লালমনিরহাট জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস আর রতন বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা বা ভয়ভীতি দেখানোর যেকোনো অপচেষ্টা সাংবাদিক সমাজ মেনে নেবে না। সত্য প্রকাশের কারণে হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।

প্রেস ক্লাব লালমনিরহাটের সদস্য সচিব তৌহিদুল ইসলাম লিটন তাঁর বক্তব্যে বলেন, একটি স্বার্থান্বেষী মহল স্বাধীন সাংবাদিকতার গতি থামিয়ে দিতে নানা অপতৎপরতায় মেতে উঠেছে। এদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে এবং সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

এছাড়া সিনিয়র সাংবাদিক গকুল রায় তাঁর বক্তব্যে বলেন, পেশাদার সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে এবং স্বাধীন সাংবাদিকতার পথে বাধা সৃষ্টি করা নামধারী হলুদ সাংবাদিকদের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধন থেকে অনতিবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানি মূলক সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহার এবং জেলায় সাংবাদিকদের জন্য স্বাধীন ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

Latest articles

এবার ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে ৪৫ হাজার...

কালীগঞ্জে আওয়ামী লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা...

ইতালি থেকে দেশে ফিরেই যা বললেন অভিনেত্রী বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী...

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক আইন...

More like this

এবার ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে ৪৫ হাজার...

কালীগঞ্জে আওয়ামী লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা...

ইতালি থেকে দেশে ফিরেই যা বললেন অভিনেত্রী বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী...