Homeসর্বশেষআসিফ নজরুল খুব ভালো মানুষ না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আসিফ নজরুল খুব ভালো মানুষ না: নাসীরুদ্দীন পাটওয়ারী

Published on

spot_img

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক আসিফ নজরুল ‘খুব ভালো মানুষ না’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এছাড়া আসিফ নজরুলের ‘একটি ছাগল খাওয়া উচিত হয়নি’ উল্লেখ করে ‘সামনে সুযোগ পেলে আরও একটা’ খাবেন বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এর আগে রংপুর অভিমুখে লংমার্চ উপলক্ষে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে অংশ নিয়ে ছাগল হারিয়ে যাওয়ার ঘটনা এবং এরপর তার ছোট মেয়ের মানসিক অবস্থার কথা তুলে ধরেন আসিফ নজরুল।

যারা ছাগলটি চুরি করেছেন তাদের মতো ‘ইতর-পাষণ্ড পশু আর কেউ নেই’ উল্লেখ করে তিনি বলেন, ‘ছাগলচুরি যে ব্যাপারটা, এটা আমি আসলে বলতে চাই না। এটা আমার জীবনে ঘটা অন্যতম হৃদয়বিদারক ঘটনা। এটা যদি কেউ আপনাকে বলে থাকে প্রতিশোধ হিসেবে করেছে, তাহলে তার মতো অমানুষ, পিশাচ, নির্মম, খারাপ কোনো মানুষ হতে পারে না। পুরো ঘটনাটা জাস্ট মজা করে করেছে।’

এদিকে এ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল। আসিফ নজরুল খুব ভালো মানুষ না। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে উনি গরু-ছাগল-মুরগি পালা শুরু করে এবং যেখানে পালতো সেখানে পুলিশের সিকিউরিটিও দাঁড় করাইছে।’

‘তবে যেটা আমাকে ফ্রেমিং করা হচ্ছে এটা সত্য না’—এমন দাবি করে তিনি বলেন, ‘আমি দেখেছি কারা কারা খাইছে, কী খাইছে। একটা না খাওয়াতে আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি, তাদেরকে বলছি আরেকটাও খাইতে। সামনে সুযোগ পেলে আরেকটাও খাবে।’

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সরকারি বাসভবন থেকে ছাগল চুরির ঘটনা ২০২৪ সালের শেষ দিকে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই বছরের ডিসেম্বরের এক রাতে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাংলো থেকে তার ছোট মেয়ের পোষা ছাগলটি উধাও হয়ে যায়।

সালাউদ্দিন/সাএ

Latest articles

২ হত্যার রহস্য উদঘাটন, কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার

কুমিল্লায় পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশাপাশি ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত আব্দুল ওয়াদুদ...

ভালুকায় প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় প্রধান শিক্ষকের উপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে...

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আইনমন্ত্রী

জনগণের কথা না শুনলে এবং তাদের মতামতকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা...

সার নিয়ে সুখবর, দেশে চাহিদার চেয়েও মজুত ১৬ লাখ টন বেশি

দেশে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে রবি ও বোরো মৌসুমে সারের চাহিদার তুলনায় ১৫...

More like this