Homeসর্বশেষভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: প্রতিমন্ত্রী

Published on

spot_img

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তিগুলো সংসদীয় কমিটি পর্যালোচনা করছে। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের ব্যাপারেও আগ্রহী বাংলাদেশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ূন কবির বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায় সরকার। সীমান্তে বেসামরিক মানুষ হত্যা ও তাদের নিরাপত্তার বিষয়গুলোও কূটনৈতিক চ্যানেলে ভারতের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান পদে সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নতুন নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে বাংলাদেশ সমর্থন দিচ্ছে বলেও জানান তিনি।

সায়মা ওয়াজেদের নিয়োগ প্রসঙ্গে হুমায়ূন কবির বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ছিল। বিষয়টি জাতিসংঘের জন্য ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইনে বৈঠক করবেন তিনি। এসব বৈঠকে রোহিঙ্গাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে।

এ ছাড়া পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের সঙ্গে সরকার কাজ করছে বলেও জানান হুমায়ূন কবির।

সাজু/নিএ

Latest articles

এবার ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে ৪৫ হাজার...

কালীগঞ্জে আওয়ামী লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা...

ইতালি থেকে দেশে ফিরেই যা বললেন অভিনেত্রী বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী...

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক আইন...

More like this