Homeসর্বশেষতালতলীতে ট্রলারডুবি: ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা

তালতলীতে ট্রলারডুবি: ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা

Published on

spot_img

বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে দুর্ঘটনাকবলিত ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের উদ্ধার হওয়া ১৪ জেলে পরিবারকে জরুরি খাদ্যসামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেল ৫টায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা বাজারে জেলেদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার। মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিটি জেলে পরিবারকে ৪০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ এবং প্রয়োজনীয় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ ফরাজী এবং নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, উপকূলীয় এলাকার জেলেদের যেকোনো দুর্যোগ ও বিপদে উপজেলা প্রশাসন সবসময় দ্রুত সাড়া দিতে প্রস্তুত। দুর্ঘটনাকবলিত এই জেলে পরিবারগুলো যাতে কোনো প্রকার খাদ্য সংকটে না পড়ে, সে লক্ষ্যেই তাৎক্ষণিকভাবে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও তাদের পাশে থাকবে প্রশাসন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি সাগরে ডুবে যায়। পরবর্তীতে একই দিন রাত ১২টায় সাগরে ভাসমান অবস্থায় থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেন অন্য জেলেরা।

রোহান/সা.এ.

Latest articles

এবার ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে ৪৫ হাজার...

কালীগঞ্জে আওয়ামী লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা...

ইতালি থেকে দেশে ফিরেই যা বললেন অভিনেত্রী বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী...

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক আইন...

More like this