Homeসর্বশেষবরিশাল সিটি করপোরেশনের ২০ হাজার বৃক্ষ বিতরণ

বরিশাল সিটি করপোরেশনের ২০ হাজার বৃক্ষ বিতরণ

Published on

spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি সফল করার লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে ২০ হাজার বৃক্ষ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সংলগ্ন বরিশাল অডিটোরিয়াম থেকে এসব বৃক্ষ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনা বাস্তবায়নে বরিশাল সিটি করপোরেশন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরী গড়ে তুলতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও নগরবাসীকে এই সামাজিক বনায়ন কর্মসূচিতে এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম ও বিসিসির সচিব রুম্পা শিকদার।

এছাড়া বরিশাল সিটি করপোরেশনের বনায়ন শাখার কর্মকর্তারা ও বরিশাল নগরীর বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সর্বমোট ১৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার গাছের চারা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেয়া হয়।

বাপ্পি/সা.এ

Latest articles

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য...

এক সপ্তাহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় অফিসে হামলা-ভাঙচুর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এবং নতুন ট্রান্সফরমার স্থাপনে...

কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যায় ছেলের ফাঁসি, বাবার যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় ছেলে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং তার...

জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি নুরুল হক নূরের

প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করতে হবে...

More like this