Homeসর্বশেষবরগুনায় কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

বরগুনায় কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

Published on

spot_img

‘দক্ষতায় শক্তি’ স্লোগানকে সামনে রেখে বেকার, শিক্ষা ও প্রশিক্ষণবঞ্চিত যুব ও নারীদের কারিগরি দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করতে বরগুনায় কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বরগুনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএসের বাস্তবায়নে ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টিই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

এনএসএসের অ্যাডভোকেসি সমন্বয়কারী মো. জাকির হোসেনের সভাপতিত্বে মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, বরগুনার সহকারী পরিচালক সৈয়দ মুনিরুজ্জামান শামীম; বরগুনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ এস এম সুলতান মাহমুদ; কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা মো. আবু তালেব, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা মো. ফখরুল ইসলাম এবং বিজয় টিভির জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এনএসএসের প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাক্টিভিস্তা বরগুনার যুব সদস্য মো. জাকির হোসেন নাঈম। সার্বিক সমন্বয়ে ছিলেন অ্যাকশনএইডের ইন্সপিরেটর সুমন আচার্য, ফেলো মো. সবুজ মিয়া ও রাবেয়া আক্তার এবং প্রোগ্রাম অফিসার মাহমুদা আক্তার।

মেলায় বরগুনার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় ২০০ যুবক-যুবতী অংশ নেন। অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দ ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের জন্য নিবন্ধিত হন। মেলায় বেসিক কম্পিউটার, হাউস ওয়্যারিং, রেডিও-টেলিভিশন ও রেফ্রিজারেটর মেরামত, হস্তশিল্প, ওয়েল্ডিং, ক্যাটারিং, মডার্ন অফিস ম্যানেজমেন্ট, পোশাক তৈরি, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, আইটি সাপোর্ট সার্ভিস, অটোমোবাইল, মোবাইল ফোন সার্ভিসিং, গার্মেন্টস, কনস্ট্রাকশন খাতে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ও মেইনটেন্যান্স, গ্রাফিক ডিজাইন, ড্রাইভিং, অটোমেকানিকস, টেইলারিং ও ড্রেস মেকিং, সেলাই মেশিন পরিচালনা, ব্লক-বাটিক এবং এমব্রয়ডারিসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়।

আয়োজকেরা জানান, আগ্রহী যুবদের চিহ্নিত করে তাঁদের চাহিদা ও পছন্দ অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি তাঁদের জন্য কর্মসংস্থানের পথ সুগম করার পরিকল্পনা রয়েছে। তাঁরা আরও জানান, প্রতিভা অন্বেষণ কার্যক্রমের লক্ষ্য কেবল প্রশিক্ষণসংক্রান্ত তথ্য দেওয়া নয়; বরং প্রশিক্ষণ থেকে কর্মসংস্থান পর্যন্ত একটি সমন্বিত পথ তৈরি করা। অংশগ্রহণকারীদের যোগ্যতা ও চাহিদা অনুযায়ী উপযুক্ত প্রতিষ্ঠানে ভর্তির জন্য নিবন্ধন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে দক্ষ যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।



রোহান/সা.এ.

Latest articles

শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড, জরিমানা ২ লাখ

বগুড়ার শেরপুরে নিজ গর্ভজাত মেয়েকে ধর্ষণের জঘন্যতম অপরাধে আসামি আব্দুল খালেককে (৫১) মৃত্যুদণ্ড...

রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরপরই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের...

কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ২ ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাতে পৃথক...

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ,...

More like this

শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড, জরিমানা ২ লাখ

বগুড়ার শেরপুরে নিজ গর্ভজাত মেয়েকে ধর্ষণের জঘন্যতম অপরাধে আসামি আব্দুল খালেককে (৫১) মৃত্যুদণ্ড...

রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরপরই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের...

কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ২ ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাতে পৃথক...