Homeসর্বশেষহেরোইনের মামলায় বেনাপোলের মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড

হেরোইনের মামলায় বেনাপোলের মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড

Published on

spot_img

হেরোইন পাচার মামলায় বেনাপোল ভবেরবেড গ্রামের মাদক ব্যবসায়ী মহাসিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক শাহীদুল ইসলাম এক রায় এর সাজা দিয়েছেন। দন্ডপ্রাপ্ত মহাসিন ভবেরবেড় গ্রামের মৃত কালু শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আজিজুল ইসলাম।

মামলার বিবরনে জানা যায়, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সোমবার সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভবেরবেড় গ্রামের জনৈক রিয়াজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মহসিনকে আটক ও দেহ তল্লাশি করে ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই হারুন অর রশিদ বাদী হয়ে আটক মহাসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলা তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আটক মহাসিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মহাসিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মহসিন কারাগারে আটক আছে।

বাপ্পি/সা.এ

Latest articles

রাবির ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করলেন রাকসু জিএস আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার নিজের ও...

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ৪ শতাধিক মানুষ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে এবং পটুয়াখালী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে...

যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক...

নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী...

More like this