Homeসর্বশেষলোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা

লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা

Published on

spot_img

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাদের বাহিনী লোহিত সাগরে আল-মাখা উপকূলের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি সামরিক জাহাজ এবং এর সাথে থাকা চারটি সামরিক নৌকায় হামলা চালিয়েছে।

ইরনা’র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, তাদের বাহিনী লোহিত সাগরের আল-মাখা উপকূলে সৌদি আরবের একটি সামরিক জাহাজ এবং সেটিকে পাহারা দেওয়া চারটি সামরিক নৌকাকে লক্ষ্যবস্তু করেছে।

সারি বলেন, এই হামলাটি বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পরিচালনা করা হয়েছে এবং আঘাতগুলো ছিল “সঠিক ও নিখুঁত”।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান, এই হামলার ফলে সামরিক জাহাজটিতে সম্পূর্ণরূপে আগুন ধরে যায়, এর সাথে থাকা কয়েকটি নৌকা ডুবে যায় এবং বাকি নৌকাগুলোতে আগুন ধরে যায়।

ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী সৌদি বাহিনীর সমস্ত তৎপরতা ও নজরদারি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থল বা সমুদ্রে এই বাহিনীর যেকোনো ধরনের চলাচল ও অবস্থানকে লক্ষ্যবস্তু করবে।

তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী “অবরোধের জবাবে অবরোধ” সমীকরণ বাস্তবায়ন অব্যাহত রাখবে এবং সৌদি বাহিনীর অবস্থান ও সমাবেশ যেখানেই থাকুক না কেন সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। 

সাজু/নিএ

Latest articles

এমপি ফখর উদ্দিনের বিরুদ্ধে ভূক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

স্থানীয় পর্যায়ে লোকজন বিপদে আপদে নিজ আসনের এমপির দারস্থ হলেও আমাদের এমপি আমাদের...

বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ঋষভ পান্ত

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের...

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় কৃষক জাবেদ আলী (৬২) নামের...

শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন

বর্ষার জলে বিল-ঝিল, খাল কিংবা ডুবে থাকা কৃষি জমিতে ফুটে থাকা শাপলাই এখন...

More like this