Homeসর্বশেষপে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ

পে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ

Published on

spot_img

নবম জাতীয় পে স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রথম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে।

সোমবার (১৭ আগস্ট) বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ই-বুকটি প্রকাশ করা হয়েছে।

ই-বুকে ‘নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শিরোনামে বলা হয়েছে, সচিব কমিটির সব সদস্য নবম পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে সই করেছেন।

এতে আরও বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।

সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রকাশিত ই-বুকে কর্মসংস্থান, অর্থনীতি, বিনিয়োগ ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সরকারের কর্মপরিকল্পনা এবং গৃহীত কার্যক্রমও তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে দুই ধাপে অষ্টম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করা হয়েছিল। প্রথম বছরে সংশোধিত মূল বেতন এবং পরের বছর অর্থাৎ ২০১৬ সালে সংশোধিত ভাতা কার্যকর করা হয়। নবম পে-স্কেলেও একই ধরনের ধাপে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

সাজু/নিএ

Latest articles

খাদ্যতালিকায় খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে খদরে খাসি না পাওয়ায় বিয়ে না করেই চলে গেছেন...

শত্রুকে আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন সিনিয়র কমান্ডার সতর্ক করে বলেছেন, শত্রুতা শুরু...

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি...

চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে...

More like this