Homeসর্বশেষপ্রশাসনে বড় রদবদল, উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

প্রশাসনে বড় রদবদল, উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

Published on

spot_img

সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। 

সোমবার (১৭ আগস্ট) তাদের পদোন্নতি দিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উপসচিব পদে পদায়নপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, পদোন্নতির আদেশে কোনো কর্মকর্তার আগের কর্মস্থলের নাম উল্লেখ থাকলেও এরই মধ্যে কর্মস্থল পরিবর্তন হয়ে থাকলে বর্তমানে যে দপ্তরে কর্মরত, সেই দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়ে পরবর্তীতে কোনো বিরূপ বা ভিন্নতর তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী তাদের পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে যোগদানপত্র দাখিল করতে পারবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

শতভাগ জিপিএ-৫ পাওয়া স্কুলকে যে কারণে শোকজ করল বোর্ড

চলতি বছরের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ...

জুলাই গণ-অভ্যুত্থান কারো একক অর্জন নয়: ববি হাজ্জাজ

জুলাইয়ের গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর একক অর্জন নয়...

শরীয়তপুরে ভুয়া চিকিৎসকে তিন মাসের কারাদণ্ড

শরীয়তপুরের গোসাইরহাটে চিকিৎসক না হয়েও চোখের ছানিপড়া থেকে শুরু করে জটিল চিকিৎসা দিয়ে...

বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলারডুবি, সবাই জীবিত উদ্ধার

মৌসুমি নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের মধ্যে বঙ্গোপসাগরে ১০ জেলেসহ একটি...

More like this