‘মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে মাদকবিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে মানিকছড়ি থানার উদ্যোগে পুলিশ, সামাজিক, রাজনৈতিক ও নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে মানিকছড়ি বাজারের আকাশপরী এলাকা থেকে র্যালী বের হয়ে বাজার সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশে মিলিত হয়।
এতে মানিকছড়ি থানা ওসি মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার ও যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর হোসেন বক্তব্য রাখেন।
মানিকছড়িতে মাদকবিরোধী র্যালী ও সমাবেশে বক্তারা বলেন “মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের ভয়াবহতা প্রতিরোধে প্রতিটি পরিবার, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা রক্ষা করতে মাদকের ভয়াবহতা সম্পর্কে আরো সচেতন করে স্বাভাবিক সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলেও জানানিয়ে তাই মাদকমুক্ত সমাজ বিনির্মানে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
বাপ্পি/সা.এ


