Homeসর্বশেষএস আলমের মালিকানাধীন এসএস পাওয়ারের এলসি খোলায় অনুমতি

এস আলমের মালিকানাধীন এসএস পাওয়ারের এলসি খোলায় অনুমতি

Published on

spot_img

বহুল আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের মালিকানাধীন এসএস পাওয়ার-১ লিমিটেডকে ১০০ শতাংশ নগদ মার্জিনে আমদানি ঋণপত্র (এলসি) খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রূপালী ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটির জন্য এ এলসি খোলা যাবে।

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ বিষয়ে পৃথক দুটি নির্দেশনা জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংক ১০০ শতাংশ নগদ মার্জিনে আমদানি এলসি খুলতে পারবে। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য নির্দেশনায় বলা হয়েছে, আমদানি এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭(কক)(৩) ধারার বিধান আগামী ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে না।

তবে এ সুবিধার ক্ষেত্রে শর্ত আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, এ ধরনের ঋণসুবিধার বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের কোনো দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতে এ সুবিধার আওতায় রূপালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তাও দাবি করতে পারবে না।

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় অবস্থিত এসএস পাওয়ার-১ একটি ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র। বেসরকারি খাতে নির্মিত কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৮ হাজার কোটি টাকারও বেশি।

বিদ্যুৎকেন্দ্রটিতে এস আলম গ্রুপের অংশীদারিত্ব ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশের মালিক চীনের প্রতিষ্ঠান সেপকো থ্রি ও এইচটিজি।

কেন্দ্রটিতে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। ২০২২ সালের ২৪ মে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। একই বছরের ২৮ জুন দ্বিতীয় ইউনিট থেকেও পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়।

পরবর্তীতে ২০২৩ সালের ১৪ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়। দুটি ইউনিট মিলিয়ে এসএস পাওয়ার-১-এর মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।

কুশল/সাএ

Latest articles

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি

সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪...

ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের চিহ্নিত জুয়াড়ি ও মাদক কারবারি...

পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড

চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষা ও অবৈধ ব্যানার-পোস্টার অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম...

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

More like this