Homeসর্বশেষমৎস্য চাষ দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

মৎস্য চাষ দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

Published on

spot_img

চিংড়িসহ বিভিন্ন মাছ ও মৎস্যজাত পণ্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। ২০২৫-২৬ অর্থবছরে বিশ্বের প্রায় ৫২টি দেশে মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৬ হাজার কোটি টাকার বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, এশিয়ার দেশগুলো ক্রমেই মিঠাপানির মাছ উৎপাদনের কেন্দ্রে পরিণত হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনাও অত্যন্ত উজ্জ্বল।

রোববার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মৎস্য খাতে যারা উদ্যোক্তা, ব্যবসায়ী, মৎস্যচাষি এবং বিভিন্নভাবে সম্পৃক্ত, তারা সবাই এই অর্জনের দাবিদার। যারা আজ পুরস্কৃত হয়েছেন, তাদেরসহ এ খাতের সঙ্গে যুক্ত প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি বলেন, মৎস্য চাষ দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে মাছ চাষ, আহরণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয়কে ঘিরে বিপুল মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতেও মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশে পুকুর, বিল, হাওর-বাঁওড়সহ বিভিন্ন জলাশয় কাজে লাগিয়ে এবং অল্প জমি ব্যবহার করে মাছ চাষের মাধ্যমে মানুষের স্বাবলম্বী হওয়ার ব্যাপক সুযোগ রয়েছে। এ কারণে দেশের যেসব পুকুর, হাওর, বিল ও অন্যান্য জলাশয় অব্যবহৃত পড়ে আছে, সেগুলো সংস্কার করে মাছের পোনা ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যে এলাকার জলাশয়গুলো সংস্কার করা হবে, ওই এলাকার তরুণদের মধ্যে সেগুলো সুন্দরভাবে বণ্টন করা হবে। এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ বিষয়ে মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্যচাষি, জেলে, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করেন। পরে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে নির্বাচিত ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক) তুলে দেন।



সালাউদ্দিন/সাএ

Latest articles

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি

সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪...

ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের চিহ্নিত জুয়াড়ি ও মাদক কারবারি...

পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড

চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষা ও অবৈধ ব্যানার-পোস্টার অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম...

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

More like this

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি

সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪...

ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের চিহ্নিত জুয়াড়ি ও মাদক কারবারি...

পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড

চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষা ও অবৈধ ব্যানার-পোস্টার অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম...