Homeসর্বশেষ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক) প্রদান করেন প্রধানমন্ত্রী

১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক) প্রদান করেন প্রধানমন্ত্রী

Published on

spot_img

‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধন হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ঘোষণা ও মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক) প্রদান করেন।

মাছের রেণু উৎপাদনে যশোরের ন্যাশনাল ফিশ হ্যাচারি, পোনা উৎপাদনে নোয়াখালীর আলাউদ্দিন ফিশারিজ, দেশীয় ছোট মাছ উৎপাদনে নেত্রকোনার এম. এ. হাশেম অ্যাগ্রো ফার্ম, কার্পজাতীয় মাছ উৎপাদনে ফেনীর ডা. আশরাফ ফিশারিজ এবং পাঙাশ, তেলাপিয়া ও কই মাছ উৎপাদনে বগুড়ার জি. এম. মৎস্য খামার পদক পেয়েছে।

গলদা, বাগদা ও দেশীয় অন্যান্য প্রজাতির চিংড়ি উৎপাদনে পটুয়াখালীর থ্রি স্টার গলদা হ্যাচারি ও সাতক্ষীরার লিটু মৎস্য খামার এবং মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানিতে খুলনার টোটালফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড ও সাতক্ষীরার একোয়া ম্যাক্স লিমিটেড পুরস্কৃত হয়েছে।

আর মৎস্য সম্পদ গবেষক ও বিজ্ঞানী ক্যাটাগরিতে যৌথভাবে পদক পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সগির আহমেদ।

এ ছাড়া মৎস্য আবাসস্থল সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নীলফামারীর কুন্ডল মৎস্যজীবী সমবায় সমিতি, মৎস্য সম্পদ উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠী ক্যাটাগরিতে মো. শাহজাহান এবং যুব উদ্যোক্তা ক্যাটাগরিতে নাটোরের মো. মনিরুজ্জামান মুন্না জাতীয় মৎস্য পদক পেয়েছেন।

পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। পরে পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রীর ফটোসেশন অনুষ্ঠিত হয়। এ সময় পদকপ্রাপ্তদের কয়েকজন তাদের অনুভূতি প্রকাশ করেন।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। পরে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন।



সালাউদ্দিন/সাএ

Latest articles

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি

সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪...

ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের চিহ্নিত জুয়াড়ি ও মাদক কারবারি...

পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড

চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষা ও অবৈধ ব্যানার-পোস্টার অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম...

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

More like this

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি

সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪...

ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের চিহ্নিত জুয়াড়ি ও মাদক কারবারি...

পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড

চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষা ও অবৈধ ব্যানার-পোস্টার অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম...