Homeসর্বশেষকুমিল্লার সন্তানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দিতে গিয়ে থানার সামনে বাবার মৃত্যু

কুমিল্লার সন্তানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দিতে গিয়ে থানার সামনে বাবার মৃত্যু

Published on

spot_img

কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে থানার প্রধান ফটকের সামনে লুটে পড়ে আবু তাহের (৭৫)। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবু তাহের উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে শহিদুল ইসলাম শরীফের বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ জানাতে থানায় এসেছিলেন আবু তাহের এর আগে থানার পাশের একটি দোকান থেকে লিখিত অভিযোগ তৈরি করিয়ে নেন তিনি। অভিযোগের কপি হাতে থানায় ঢোকার সময় প্রধান ফটকের কাছেই হঠাৎ পড়ে যান। পরে পুলিশ সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবু তাহেরের সঙ্গে শ্বাসকষ্টের জন্য ব্যবহৃত একটি ইনহেলারও ছিল। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ আবু তাহেরের ছেলে শরীফ মাদকাসক্ত। তিনি বিভিন্ন সময় বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন শনিবার সকালে আবু তাহেরকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন। ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশায়ই তিনি থানায় এসেছিলেন বলে স্থানীয়রা জানান।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, থানায় অভিযোগ দিতে এসে গেটের সামনে পড়ে যাওয়ার পর পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাপ্পি/সা.এ

Latest articles

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি

সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪...

ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের চিহ্নিত জুয়াড়ি ও মাদক কারবারি...

পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড

চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষা ও অবৈধ ব্যানার-পোস্টার অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম...

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

More like this