Homeসর্বশেষআমতলা ইউপি প্রশাসকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ

আমতলা ইউপি প্রশাসকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ

Published on

spot_img

নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে সেবাগ্রহীতার সঙ্গে দুর্ব্যবহার, জনসাধারণকে অপমান এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মো. শাহজাহান কবির।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ছেলের স্কুলে ভর্তি করানোর জন্য প্রয়োজনীয় জমির রেজিস্ট্রেশনের পুনর্মুদ্রণ কপি সংগ্রহ করতে গত ৪ আগস্ট ২০২৩ তারিখে তিনি আমতলা ইউনিয়ন পরিষদে যান। এ সময় ইউনিয়ন পরিষদের সচিবের মাধ্যমে ৫০ টাকা ফি দিয়ে পুনর্মুদ্রণের আবেদন করেন।

সচিব তাকে জানান, প্রশাসকের অনলাইন অনুমোদন প্রয়োজন। অভিযোগকারী জানান, পরবর্তীতে ১১ ও ১২ আগস্ট তিনি ইউনিয়ন পরিষদে গিয়ে প্রশাসকের অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তাকে অনুমোদন দেওয়া হয়নি বলে জানানো হয়।

পরে জরুরি প্রয়োজনে ১৩ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি ইউনিয়ন পরিষদ প্রশাসকের সঙ্গে দেখা করতে যান। লিখিত অভিযোগে শাহজাহান কবির দাবি করেন, তিনি সালাম দিয়ে সমস্যার কথা বলার সঙ্গে সঙ্গে প্রশাসক উত্তেজিত হয়ে তাকে বলেন, “আমার হাতে ২৫ দিন সময় আছে, ১৫ দিন পরে আসেন। এখন যান।

” অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানতে চাইলে প্রশাসক চিৎকার করে বলেন, “যা বলছি ভাই, পারলে যা কিছু করেন, না হলে যার আচরণ ভালো তাকে নিয়ে আসেন।” এছাড়া সাধারণ নাগরিকদের সেবা নিতে বারবার ইউনিয়ন পরিষদে এসে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার বিষয়েও অভিযোগকারী ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগকারী দাবি করেন, সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ অনাকাঙ্ক্ষিত। এতে জনসাধারণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হচ্ছে। এ ঘটনায় আমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ নাগরিকদের সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিযোগকারী। তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলো সম্পর্কে অভিযুক্ত ইউনিয়ন পরিষদ প্রশাসকের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাপ্পি/সা.এ

Latest articles

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার প্রায় এক মাস পরও স্পেন-আর্জেন্টিনা ম্যাচের রেশ কাটেনি। এবার...

জাবিতে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৫তম ব্যাচের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,...

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা। এ...

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে: রামদেব

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের সঙ্গে যুক্ত হবে বলে মন্তব্য করেছেন...

More like this