Homeসর্বশেষবাউফলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, সফল চাষিদের সম্মাননা

বাউফলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, সফল চাষিদের সম্মাননা

Published on

spot_img

রূপালী মৎস্যে গড়বির দেশ, সবার আগে বাংলাদেশ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষিদের সম্মাননা ও পোনা মাছ অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে উপস্থিত ছিলেন বাউফল পৌর জামায়াতের সেক্রেটারি নুরে আলম। সভাপতির পক্ষে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু।

সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু বলেন, অবৈধ ও ক্ষতিকর মাছ ধরার সরঞ্জাম ব্যবহার বন্ধ করতে হবে। বিশেষ করে চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। এসব জালের কারণে মাছের পোনাসহ বিভিন্ন জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাছ মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই নিরাপদ মাছ উৎপাদনের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে মৎস্যচাষে বিশেষ অবদান রাখা সফল চাষিদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। অতিথিরা তাদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষের পরিধি বাড়ানো এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।



বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...