“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান’র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
এসময় উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব ও উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে ভুমিকা রাখায় ৩ জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।
সালাউদ্দিন/সাএ


