Homeসর্বশেষরগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর

Published on

spot_img

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ করেছেন দলটির সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

‘রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে!’ শিরোনামের ওই পোস্টে নুরুল হক নুর দাবি করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালানো হয়েছে।

তিনি জানান, হামলায় কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্রঅধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

পোস্টে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নুরুল হক নুর জামায়াত-শিবিরের উদ্দেশে কঠোর বক্তব্য দেন। তিনি দাবি করেন, গত দেড় দশক তারা যেভাবে ‘গুপ্ত’ ছিল, বাড়াবাড়ি করলে তাদের ‘আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা’ করা হবে।

নিজের পোস্টের সঙ্গে তিনি দলীয় এক নেতাসহ দুজনের রক্তাক্ত পায়ের ছবিও যুক্ত করেন।

তবে নুরুল হক নুরের এসব অভিযোগের বিষয়ে জামায়াত-শিবিরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা পোস্টে উল্লেখ করা হয়নি।

কুশল/সাএ

Latest articles

ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে...

ভাঙ্গায় প্রাইভেটকার থেকে এলোপাতাড়ি গুলি, আতঙ্কিত পথচারী

ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে একটি প্রাইভেটকার থেকে এক অজ্ঞাত যুবক...

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ যুক্তরাষ্ট্র, নতুন হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনা থমকে যাওয়ায় ইরান আবারও ‘পূর্ণাঙ্গ আক্রমণাত্মক’ সামরিক...

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

More like this