Homeসর্বশেষবরগুনায় জাতীয় মৎস্য পক্ষ শুরু, র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত

বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ শুরু, র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত

Published on

spot_img

রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বরগুনা অফিসার্স ক্লাবের পুকুরে রুই, কাতলা ও সিলভার কার্পের পোনা অবমুক্ত করা হয়।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এ সময় পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসকসহ মৎস্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় মৎস্য উৎপাদন বৃদ্ধি, জলজ সম্পদ সংরক্ষণ এবং জেলেদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

রোহান/সা.এ.

Latest articles

পদ্মবিলে দর্শনার্থীর ভিড়, ফুল ছেঁড়ায় হারাচ্ছে সৌন্দর্য; সংরক্ষণের দাবি

একসময় দূর-দূরান্তের ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রামের পদ্মবিল। বর্ষা...

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ। সোমবার (১৭...

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর...

জনসমর্থনে বড় ধাক্কা ট্রাম্পের, অসন্তুষ্ট ৬৪ শতাংশ নাগরিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স/ইপসোসের...

More like this