Homeসর্বশেষহ্রদে ৫ ঘণ্টা ভাসলেন ব্যক্তি, টেনে তুলতেই চক্ষু চড়কগাছ পুলিশে!

হ্রদে ৫ ঘণ্টা ভাসলেন ব্যক্তি, টেনে তুলতেই চক্ষু চড়কগাছ পুলিশে!

Published on

spot_img

তীব্র গরম থেকে স্বস্তি পেতে হ্রদের পানিতে নেমেছিলেন এক ব্যক্তি। সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি। কিন্তু দীর্ঘ সময় ধরে পানিতে নিশ্চল অবস্থায় ভেসে থাকায় স্থানীয়রা তাকে মৃতদেহ মনে করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে টেনে তুলতে গেলে হঠাৎ উঠে বসেন ওই ব্যক্তি। ঘটনাটি দেখে হতবাক হয়ে যান উপস্থিত সবাই।

সম্প্রতি ভারতের তেলেঙ্গানার হানামকোন্ডা এলাকার একটি হ্রদে ঘটেছে এমনই চমকপ্রদ ঘটনা।

স্থানীয়রা জানান, হ্রদের পানিতে দীর্ঘ সময় ধরে একটি দেহ ভাসতে দেখে তারা বিষয়টি পুলিশকে জানান। তাদের ধারণা ছিল, কোনো ব্যক্তি হয়তো পানিতে ডুবে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধারের উদ্যোগ নেয়।

এক পুলিশ সদস্য যখন পানিতে ভাসতে থাকা ব্যক্তিটির হাত ধরে তাকে পাড়ে তোলার চেষ্টা করেন, তখনই ঘটে অবাক করা কাণ্ড। হঠাৎ নড়েচড়ে উঠে বসেন ওই ব্যক্তি। মুহূর্তেই পরিষ্কার হয়ে যায়, যাকে সবাই মৃতদেহ মনে করেছিলেন, তিনি আসলে জীবিত।

জানা গেছে, ওই ব্যক্তি স্থানীয় একটি গ্রানাইট খনিতে কাজ করেন। সারাদিনের পরিশ্রমের পর প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। শরীর ঠান্ডা করতে হ্রদের পানিতে নেমেছিলেন। পানির আরামে একসময় সেখানেই ঘুমিয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে নিশ্চল অবস্থায় পানিতে ভেসে থাকায় তাকে দেখে স্থানীয়দের ভুল ধারণা হয়।

ব্যক্তিকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় দেখে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা স্বস্তি পান। নিজেদের ভুল বুঝতে পেরে পরে হাসিতে ফেটে পড়েন অনেকেই।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যেও তৈরি হয়েছে নানা রকম হাস্যরস। কেউ লিখেছেন, ‘ভারত মোটেই সাধারণদের জায়গা নয়।’ আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, ‘উনি হয়তো ভিতর ভিতর মৃত।’ আরেকজন প্রশ্ন তুলেছেন, ‘এটা কেমন ঘুম যে পানিতে ভেসে ভেসে ঘুমিয়ে পড়লেন!’

সূত্র: আজকাল ইন

বাপ্পি/সা.এ

Latest articles

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে দ্রুত কমিটি গঠনের...

সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য...

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার প্রায় এক মাস পরও স্পেন-আর্জেন্টিনা ম্যাচের রেশ কাটেনি। এবার...

জাবিতে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৫তম ব্যাচের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,...

More like this