Homeসর্বশেষসুনামগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

সুনামগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

Published on

spot_img

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সব স্তরে নারীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিকশিত নারী নেটওয়ার্ক আয়োজিত এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় “গণতন্ত্রকে শক্তিশালীকরণ কার্যক্রম: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব—প্রত্যাশা ও করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বিকশিত নারী নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলা সভাপতি আয়শা সিদ্দিকার সভাপতিত্বে এবং দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুরের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ফোরাম অন ফেইথ অ্যান্ড হারমনি সুনামগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক মাওলানা নূর হোসাইন, দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, বিশ্বম্ভরপুর পিএফজির সমন্বয়কারী ফুলমালা এবং জামালগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কুদরত পাশা। বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রতি ইউনিয়ন পরিষদে অন্তত ৩০ শতাংশ চেয়ারম্যান পদে, উপজেলা ও জেলা পরিষদে অন্তত ২০ শতাংশ চেয়ারম্যান পদে নারী প্রার্থী মনোনয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে নারী মেয়র প্রার্থী মনোনয়ন এবং সাধারণ সদস্য ও কাউন্সিলর পদে অন্তত এক-তৃতীয়াংশ নারী প্রার্থী মনোনয়নের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নারী প্রার্থীদের সমান নির্বাচনী অর্থায়ন নিশ্চিত করার দাবিও তোলা হয়। আলোচনায় অংশ নেন সুরমা ইউনিয়ন পরিষদের সদস্য মাজেদা খাতুন, ভীমখালী ইউনিয়ন পরিষদের সদস্য আলেয়া বেগম, গৌরারং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য প্রতিমা রানী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জিয়াসমিন, নারীনেত্রী রোসনা আক্তার তৃষ্ণা, রীনা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মুছিহুর রহমান রাসেল, ইয়ুথ সমন্বয়ক ইয়াহইয়া হাসান, নাজিয়া সরদার, সামছুল কবির, দূরপতি, অনন্যা ও শবনম দোজা জ্যোতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, যে সমাজে নারী সচেতন থাকবে, সে সমাজে উন্নয়ন ত্বরান্বিত হবে। দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করতে নারী জাগরণ অপরিহার্য। তারা আশা প্রকাশ করেন, জাতীয় নির্বাচনের পর দ্রুত স্থানীয় সরকারের পাঁচটি স্তরে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে এখন থেকেই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।



বাপ্পি/সা.এ

Latest articles

পদ্মবিলে দর্শনার্থীর ভিড়, ফুল ছেঁড়ায় হারাচ্ছে সৌন্দর্য; সংরক্ষণের দাবি

একসময় দূর-দূরান্তের ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রামের পদ্মবিল। বর্ষা...

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ। সোমবার (১৭...

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর...

জনসমর্থনে বড় ধাক্কা ট্রাম্পের, অসন্তুষ্ট ৬৪ শতাংশ নাগরিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স/ইপসোসের...

More like this

পদ্মবিলে দর্শনার্থীর ভিড়, ফুল ছেঁড়ায় হারাচ্ছে সৌন্দর্য; সংরক্ষণের দাবি

একসময় দূর-দূরান্তের ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রামের পদ্মবিল। বর্ষা...

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ। সোমবার (১৭...

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর...