Homeসর্বশেষপ্রেমিকের সঙ্গে কথা-কাটাকাটির পর অভিনেত্রীর মরদেহ উদ্ধার

প্রেমিকের সঙ্গে কথা-কাটাকাটির পর অভিনেত্রীর মরদেহ উদ্ধার

Published on

spot_img

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, রিধির মৃত্যু আত্মহত্যাজনিত হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি মাজহারুল ইসলাম জানান, রিধির পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, এক ব্যক্তির সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। মৃত্যুর আগে ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে তার কথা-কাটাকাটি হয় বলে জানা গেছে। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, রিধির মৃত্যুর ঘটনাটি বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে। পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে রিধির সম্পর্ক এবং মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল, তা-ও তদন্তের আওতায় রাখা হয়েছে।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান রিধিকা রিধি। পরবর্তী সময়ে অভিনয়ে যুক্ত হয়ে বেশ কয়েকটি নাটকে কাজ করেন তিনি। অভিনয়ের মাধ্যমে দর্শকদের মধ্যেও পরিচিতি লাভ করেছিলেন এই অভিনেত্রী।

কুশল/সাএ

Latest articles

ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে...

ভাঙ্গায় প্রাইভেটকার থেকে এলোপাতাড়ি গুলি, আতঙ্কিত পথচারী

ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে একটি প্রাইভেটকার থেকে এক অজ্ঞাত যুবক...

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ যুক্তরাষ্ট্র, নতুন হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনা থমকে যাওয়ায় ইরান আবারও ‘পূর্ণাঙ্গ আক্রমণাত্মক’ সামরিক...

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

More like this