Homeসর্বশেষগুরুদাসপুরে চোর চক্রের তিন সদস্য আটক

গুরুদাসপুরে চোর চক্রের তিন সদস্য আটক

Published on

spot_img

নাটোরের গুরুদাসপুরে সেচ মোটর, মোটর চুরির যন্ত্রাংশ ও চায়নিজ কুড়ালসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

আটকরা হলেন- উপজেলার পাটপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে রানা আহমেদ, বিন্যাবাড়ী বাজারের জরিপ উদ্দিনের ছেলে জসিম এবং নারিনাড়ী ভাঙা মসজিদ এলাকার মজিদ আলীর ছেলে মিজান আলী।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পিকআপ নিয়ে সিরাজগঞ্জ থেকে গুরুদাসপুরে আসার পথে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সেচ মোটর, মোটর চুরির বিভিন্ন যন্ত্রাংশ ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোর চক্র রানা বাহিনী মাঠের শ্যালো ইঞ্জিন থেকে শুরু করে গরু ও পুকুরের মাছ পর্যন্ত চুরি করে। তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে থানায় অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন সেচ মোটর চুরির ঘটনার সঙ্গে আটক ব্যক্তিদের সম্পৃক্ততা থাকতে পারে।

গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) এসএম রিয়াজুর হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিন যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

সালাউদ্দিন/সাএ

Latest articles

ঢাকায় মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস

রাজধানী ঢাকায় আগামী মঙ্গলবার চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা...

শিশু চুরি’র মামলায় কারাগারে মা, ৯ মাসের শিশুসহ তিন সন্তান নিয়ে বিপাকে বাবা

‘শিশু চুরি’র অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস ধরে কারাগারে...

ইরান যুদ্ধে দক্ষিণ কোরিয়া পাশে না থাকায় ক্ষুব্ধ ট্রাম্প

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিসর ‘উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার’ ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের...

এমপির গাড়িতে হামলা: পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায়...

More like this