Homeসর্বশেষনড়াইলে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

নড়াইলে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

Published on

spot_img

নড়াইল সদর উপজেলার বাঁশভিটা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের চাকা পরীক্ষা করার সময় প্রাইভেটকারের ধাক্কায় এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।

এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের বাঁশভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ট্রাকের হেলপারের নাম আল আমিন (২০)। নিহত আল আমিন যশোরের খোলাডাঙ্গা এলাকার মফিজ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, যশোর থেকে মালামাল নিয়ে ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। নড়াইল সদরের বাঁশভিটা এলাকায় পৌঁছালে ট্রাকটির চাকা ফেটে যায়। পরে ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে হেলপার আল আমিন টায়ার পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় যশোর থেকে আসা একটি প্রাইভেটকার ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার আল আমিন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, “দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।”

রোহান/সা.এ.

Latest articles

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা মোহাম্মদ আলী

দীর্ঘদিন মাল্টিপল স্ক্লেরোসিসে (এমএস) ভুগে মারা গেছেন মিসরীয় অভিনেতা আমর মোহাম্মদ আলী। সোমবার...

উত্তরণ-২ বাসে ‘বাস কমিটির দাপট, হুমকি-হেনস্তার শিকার সাংবাদিক 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মিরপুরগামী ‘উত্তরণ-২’ বাসে বাস কমিটির নাম ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের...

হোটেলে দুই স্ত্রীর মারামারি, অজ্ঞান হয়ে গেলেন মিশর কোচ

মিশর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসানকে ঘিরে উত্তর উপকূলের একটি রিসোর্ট হোটেলে...

অরুণাচল গোপন দখলে চীন, ভারতীয় সেনাকে টহলে বাধা

ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনের বিরুদ্ধে জমি দখল এবং ভারতীয় সেনাদের গুরুত্বপূর্ণ...

More like this