Homeসর্বশেষগাজীপুরে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: গোবিন্দগঞ্জের জয়

গাজীপুরে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: গোবিন্দগঞ্জের জয়

Published on

spot_img

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের আয়োজনে শুরু হয়েছে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে গাজীপুরের বাঘের বাজার ফুটবল একাদশ ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ একতা সংঘ মুখোমুখি হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলই একটি করে গোল করায় ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়।

পরে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে বাঘের বাজার ফুটবল একাদশ ৪ গোল করলেও গোবিন্দগঞ্জ একতা সংঘ ৫ গোল করে জয় নিশ্চিত করে। ফলে ৫-৪ গোলে টাইব্রেকারে জয় পেয়ে টুর্নামেন্টের পরবর্তী ধাপে জায়গা করে নেয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ একতা সংঘ।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এ কে এম আফজাল-উল মুনীর। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী।

অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মুসল্লী। প্রধান আলোচক ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়াল টাইগার্স ক্লাবের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন শেখ, হুয়া-খাই সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম ইফতেখার চৌধুরী, সাবেক ইউপি সদস্য ও ভাওয়াল টাইগার্স ক্লাবের সাবেক সভাপতি সদর উদ্দিন শেখ খোকন, কবি-লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন, এস কে টাইলস হাউসের স্বত্বাধিকারী নূরউদ্দিন খন্দকার খোকন, ব্যবসায়ী আলমগীর খান, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম ফকিরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যায়। খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।



বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...