Homeসর্বশেষবরগুনার তালতলীতে নিঃস্ব ব্যবসায়ী জাহাঙ্গীর: আগুনে পুড়ল স্বপ্ন-পুঁজি-ভবিষ্যৎ

বরগুনার তালতলীতে নিঃস্ব ব্যবসায়ী জাহাঙ্গীর: আগুনে পুড়ল স্বপ্ন-পুঁজি-ভবিষ্যৎ

Published on

spot_img

নিজের হাতে গড়া কারখানা,চোখের সামনে পুড়তে দেখে স্তব্ধ। নিমিষেই আগুনে পুড়ে ছাই,আর তাতেই নিঃস্ব হয়ে গেছেন বরগুনার তালতলীর ক্ষুদ্র ব্যবসায়ী মো.জাহাঙ্গীর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ২টায় তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের নতুন বাজারে তার মুড়ি, চাল ও ধান প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিস আসার আগেই পুড়ে যায় দামি মেশিন, চাল-ধানসহ সব মালামাল। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকা বলে জানান তিনি।

জাহাঙ্গীর বলেন, “দিন-রাত পরিশ্রম করে, ধার দেনা ও ঋণ করে এই কারখানাটা দাঁড় করিয়েছিলাম। ভেবেছিলাম ছেলে মেয়েদের মুখে দু-বেলা ভালো খাবার তুলে দেব। কিন্তু এক রাতের আগুনে আমার সব শেষ। এখন পরিবার নিয়ে আমি কোথায় যাব, কী খাব?”

স্থানীয়রা জানান, জাহাঙ্গীরের এই প্রতিষ্ঠান শুধু তার পরিবারের আয়ের উৎসই ছিল না। এলাকার কৃষকরাও এখানে ধান-চাল ভাঙিয়ে উপকৃত হতেন।

আগুনে পুড়ে যাওয়া টিনের চালা আর গলিত মেশিনের স্তূপের সামনে দাঁড়িয়ে এখন শুধু দীর্ঘশ্বাস তার। ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আকুতি জানিয়েছেন তিনি।

বাপ্পি/সা.এ

Latest articles

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত, জানা গেল উৎপত্তিস্থল ও মাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা...

বিদ্যুৎ গেলে বন্ধ টেলিটকের ইন্টারনেট সেবা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লোডশেডিং হলেই অকেজো হয়ে পড়ে সরকারি সিম কোম্পানি টেলিটকের ইন্টারনেট...

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

More like this