Homeসর্বশেষবাংলাদেশ সফর নিয়ে মুখ খুলল বিসিসিআই

বাংলাদেশ সফর নিয়ে মুখ খুলল বিসিসিআই

Published on

spot_img

বাংলাদেশ সফর নিয়ে অবশেষে নিজেদের অবস্থান কিছুটা স্পষ্ট করেছে ভারত। চলতি মাসের শেষ দিকে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও এখনো সিরিজটি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। বরং নানা জটিলতায় সফরটি পিছিয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন দেশটির কেন্দ্রীয় সরকারের অনুমোদনের ওপর নির্ভর করছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, সরকারের অনুমোদন পাওয়া গেলেই বাংলাদেশে দল পাঠানোর বিষয়টি চূড়ান্ত করা হবে। এ নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গেও আলোচনা চলছে।

বিসিসিআইয়ের ওই কর্মকর্তা জানান, বিসিবির সঙ্গে তাদের সম্পর্ক বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে সরকারের অনুমোদন না পাওয়া পর্যন্ত সিরিজের সূচি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। অনুমোদন মিললে দ্রুতই ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

২০২২ সালের পর আর বাংলাদেশ সফরে আসেনি ভারতীয় দল। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতির কারণেও আগের নির্ধারিত সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। চলতি বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্সের মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া এবং বাংলাদেশের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘটনাকে ঘিরে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও উত্তেজনা বাড়ে।

তবে ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বিসিবি ও বিসিসিআইয়ের আলোচনার ভিত্তিতে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও দেখা দিয়েছিল। কিন্তু ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে পরিস্থিতিতে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সব মিলিয়ে বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে আলোচনা চললেও বাংলাদেশ সফরের চূড়ান্ত সিদ্ধান্ত এখন অনেকটাই ভারতীয় সরকারের অনুমোদনের ওপর নির্ভর করছে। অনুমতি মিললেই সিরিজের সূচি ও আয়োজন নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কুশল/সাএ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this