Homeসর্বশেষজোড়া সুখবর নিয়ে ফিরছেন সামিরা খান মাহি

জোড়া সুখবর নিয়ে ফিরছেন সামিরা খান মাহি

Published on

spot_img

ছোটপর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। নাটকে নিয়মিত দেখা না গেলেও বেছে বেছে কাজ করছেন তিনি। সর্বশেষ ‘খুশবু’ ধারাবাহিকের শুরুর দিকের কয়েকটি পর্বে স্বল্প সময়ের জন্য অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। এবার নতুন দুটি মিনি সিরিজ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।

‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’—নাম দুটি সিরিজেই অভিনয় করেছেন সামিরা খান মাহি। শিগগিরই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে সিরিজ দুটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

মহিন খানের নির্মাণে ‘কর্মফল’ সিরিজে মাহির সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার, মনিরা মিঠুসহ আরও অনেকে। অন্যদিকে মোহাম্মদ ওমর ফারুকের নির্মাণে ‘মায়ার সংসার’ সিরিজে মাহির সহশিল্পীদের বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরবর্তী সময়ে এ বিষয়ে জানানো হবে।

একসঙ্গে দুটি সিরিজে অভিনয় প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন, ‘সিরিজ দুটির গল্পই মূলত পারিবারিক। এর মধ্যে একটি নারীপ্রধান গল্প, অন্যটি ফ্যামিলি ড্রামা। পরিবারের আবেগ, সম্পর্ক ও নানা বাস্তবতা গল্প দুটিতে উঠে এসেছে। দুটি সিরিজেই অনেক গুণী শিল্পী অভিনয় করেছেন। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

সাম্প্রতিক সময়ে অভিনয়ের কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন মাহি। এ প্রসঙ্গে তিনি জানান, সচেতনভাবেই এখন কাজের পরিমাণ কম করছেন। পরিবার ও নিজেকে সময় দেওয়ার পাশাপাশি পছন্দের গল্প ও চরিত্রে কাজ করার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি।

নতুন দুই সিরিজে মাহির চরিত্র ও অভিনয় কেমন হয়, তা দেখতে এখন দর্শকদের অপেক্ষা করতে হবে সিরিজ দুটির প্রকাশ পর্যন্ত।

বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this