Homeসর্বশেষকিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার 

কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার 

Published on

spot_img

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। বাকি ১৪ জন বিভিন্ন মামলার আসামি।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা কার্যকর ও অপরাধ দমনে বিশেষ এই অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে (বুধ ও বৃহস্পতিবার) (১২,১৩ আগস্ট) ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ১৪ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি আটজন এবং অন্যান্য মামলার আসামি ছয়জন। কিশোরগঞ্জ সদর থানায় চারজন, করিমগঞ্জে তিনজন, তাড়াইলে তিনজন, হোসেনপুরে তিনজন, পাকুন্দিয়ায় একজন, কটিয়াদীতে তিনজন, বাজিতপুরে একজন, কুলিয়ারচরে তিনজন, ভৈরবে তিনজন, নিকলীতে তিনজন, মিঠামইনে একজন ও ইটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অষ্টগ্রাম থানায় কাউকে গ্রেফতার করা হয়নি।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও মাদকের বিস্তার রোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধেও বিশেষ অভিযান চলবে।

বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this