Homeসর্বশেষনেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Published on

spot_img

নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও তিন থেকে চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে একটি পিকআপভ্যান কয়েকজন যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে নারান্দিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী ও তিনজন পুরুষ নিহত হন। আহত হন আরও কয়েকজন। খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ি ও হাওয়াই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের নেত্রকোনা জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের নেত্রকোনা ও ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

বাপ্পি/সা.এ

Latest articles

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন...

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে 

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ‘সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী...

More like this