Homeসর্বশেষবেনাপোলে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

বেনাপোলে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

Published on

spot_img

যশোরের বেনাপোলে লোহার গ্রীল বোঝাই একটি ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলের একজন আরোহী ও ভ্যান চালক গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বন্দরনগরী বেনাপোলের বাইপাস সড়কে এই দূর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন।

নিহত মোটরসাইকেল চালক ইব্রাহিম হোসেন (৫০) শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। ইব্রাহীম ইছাপুর দাখিল মাদ্রাসার অফিস সহায়ক। আহতরা হচ্ছেন, মোটরসাইকেল আরোহী ইছাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ফজলুল হক (৪৫) এবং ভ্যানচালক আলী কদর (৩৫)।

প্রত্যক্ষদর্শীর জানায়, ইব্রাহীম হোসেন তার একজন সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে গোগা থেকে মাদ্রাসার কাজে শার্শায় যাচ্ছিলেন। বেনাপোল বাইপাস সড়কের ভবারবেড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোহার গ্রিল বোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে ছিটকে পড়ে। এতে ভ্যানচালকসহ তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। হাসপাতালে নেওয়ার পথেই ইব্রাহীম হোসেনের মৃত্যু হয়। অন্য দু’জনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this