Homeসর্বশেষব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ সংকট অস্বাভাবিক বাড়ছে: বিদ্যুৎ ও জ্বালানি...

ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ সংকট অস্বাভাবিক বাড়ছে: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

Published on

spot_img

অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাজধানীতে তিনি এ কথা জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে এমন একটি অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্টরা উল্টো হামলা চালাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সারা দেশে ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ চাহিদা অস্বাভাবিক বাড়ছে, বেশিরভাগ অটো অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে। সরকার সেগুলো প্রতিরোধে চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ১০–১২ দিন আগে একটা এলএনজির এফএসআরইউ অর্ডার করা হয়েছে, আরও তিনটি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।  যেগুলো ২০২৯ সালের মধ্যে শেষ করা হবে। শিল্পে বিদ্যুৎ–গ্যাসের সংকট আছে, সরকার তা মোকাবিলা করতে চেষ্টা করছে।

তিনি বলেন, মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় দেশে তেল সরবরাহ নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, তেল নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে।

রোহান/সা.এ.

Latest articles

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন...

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে 

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ‘সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী...

More like this