Homeসর্বশেষভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ মাদক সম্রাট ট্যাবলেট শহিদুল গ্রেফতার

ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ মাদক সম্রাট ট্যাবলেট শহিদুল গ্রেফতার

Published on

spot_img

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট শহিদুল ইসলাম (৪০) ওরফে ট্যাবলেট শহিদুলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ‍্যরাতে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শহিদুল উপজেলার বাগভান্ডার গ্রামের সোনাতলী এলাকার মফিজ উদ্দিন এর ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, শহিদুলকে গ্রেফতারের জন্য আইনশৃংখলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাধিকবার অভিযান পরিচালনা করে। কিন্তু প্রতিবার কোন না কোন উপায়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তের শূন্য রেখায় সে পালিয়ে যেতে সক্ষম। দীর্ঘদিন নজরদারি শেষে বুধবার রাতে ছদ্মবেশে অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেফতার করা হয়।

এসময় তার নিকট থেকে ১০৫ পিস ইয়াবা ট‍্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। মাদক সম্রাট শহিদুলের বিরুদ্ধে বিপুল সংখ্যক উঠতি বয়সী কিশোর ও যুবককে মাদকাসক্ত করার অভিযোগ রয়েছে। এছাড়াও দিনাজপুর, রংপুরের বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সরবরাহ করে আসছিলো অভিযুক্ত মাদক কারবারি। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, চতুর্থবার চেষ্টার পর মাদকসহ শহিদুলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আটক মাদক কারবারির সাথে ভারতীয় মাদক কারবারিদের সরাসরি যোগাযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

রোহান/সা.এ.

Latest articles

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন...

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে 

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ‘সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী...

More like this