Homeসর্বশেষগ্যাসের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গ্যাসের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

Published on

spot_img

গ্যাস সংকটের প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ।

বিক্ষোভকারী চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না। ফলে তাদের স্বাভাবিক আয় ব্যাহত হচ্ছে।

অটোরিকশা চালক আশরাফুল বলেন, রাতভর অপেক্ষা করেও তিনি গ্যাস পাননি। গ্যাসের অভাবে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। ফলে গাড়ির জমা (দৈনিক ভাড়া) তোলার পাশাপাশি পরিবারের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে তাদের।

আরেক চালক সুরুজ আলী জানান, গ্যাস সরবরাহে অনিয়মের কারণে অনেক চালক গ্যাস পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এদিকে অবরোধের কারণে জামালপুর থেকে টাঙ্গাইল, রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গের দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ ও ছোট যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে আছে। ভোগান্তি এড়াতে অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

রোহান/সা.এ.

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this