Homeসর্বশেষআশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা

আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা

Published on

spot_img

ঢাকার সাভারের আশুলিয়ায় এক নারীকে কুপিয়ে হত্যার পর নজরুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, পরকীয়া সম্পর্কের জেরে এ ঘটনা ঘটতে পারে।

নিহতরা হলেন,নজরুল ইসলাম (৪৭) ও রেখা বেগম (৩০)। তারা দুজনই আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নজরুল ইসলামের সঙ্গে রেখা বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। বুধবার দুপুরে রেখা বেগম নজরুলের বাসায় আসেন। সেখানে কোনো এক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হলে ক্ষুব্ধ হয়ে নজরুল ধারালো অস্ত্র দিয়ে রেখাকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি ওই বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ সময় নজরুলের পরিবারের কোনো সদস্য বাসায় ছিলেন না।

এব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ আকন্দ বলেন, দুপুর ২টার দিকে খবর পেয়ে দোতলা ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নজরুল ও রেখার মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরেই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সালাউদ্দিন/সাএ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this