Homeসর্বশেষকম দামের বিজ্ঞাপন দেখিয়ে বেশি দাম চাওয়ার অভিযোগ অ্যাপল গ্যাজেটসের বিরুদ্ধে

কম দামের বিজ্ঞাপন দেখিয়ে বেশি দাম চাওয়ার অভিযোগ অ্যাপল গ্যাজেটসের বিরুদ্ধে

Published on

spot_img

সামাজিক যোগাযোগমাধ্যমে স্মার্টফোনের আকর্ষণীয় দাম প্রচার করে ক্রেতাকে দোকানে নেওয়ার পর বেশি দাম চাওয়ার অভিযোগ উঠেছে দেশের গ্যাজেট ও স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান অ্যাপল গ্যাজেটসের বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ আগষ্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয় তালুকদার নামে এক ক্রেতা এক পোস্টে অভিযোগ করেছেন, অ্যাপল গ্যাজেটসের ফেসবুক পেজে Samsung Galaxy S25 Ultra-এর দাম ৯৫ হাজার টাকা দেখানো হলেও পরদিন দোকানে গিয়ে তিনি প্রায় এক লাখ টাকা দাম জানতে পারেন।

হৃদয় তালুকদারের ভাষ্য অনুযায়ী, গত ৯ আগস্ট রাতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে ফোনটির দাম ৯৫ হাজার টাকা বলা হয়। সেই দামকে ভিত্তি করে পরদিন সকালে তিনি নির্ধারিত বাজেট নিয়ে দোকানে যান।

তবে দোকানে পৌঁছানোর পর বিক্রয় প্রতিনিধিরা তাকে জানান, ফোনটির দাম প্রায় এক লাখ টাকা। এতে ক্ষোভ প্রকাশ করে ওই ক্রেতা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

তার অভিযোগ, একই পণ্যের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম, দোকান এবং ওয়েবসাইটে ভিন্ন ভিন্ন দাম দেখানো হলে সাধারণ ক্রেতারা বিভ্রান্তির মধ্যে পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ের পোস্টটি ছড়িয়ে পড়ার পর মন্তব্যের ঘরে আরও কয়েকজন ব্যবহারকারী স্মার্টফোনের দাম ও বিক্রয়োত্তর সেবা নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

কেউ কেউ অভিযোগ করেন, কম দামের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে দোকানে আনার পর সেখানে বিভিন্ন কারণ দেখিয়ে দাম বাড়ানোর ঘটনা তারা দেখেছেন। আবার কেউ অনলাইন বিজ্ঞাপনে দেওয়া দাম দেখে দোকানে যাওয়ার আগে ফোন করে মূল্য ও স্টক নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।

ভোক্তা অধিকার বিশেষজ্ঞদের মতে, কোনো পণ্যের প্রচারে নির্দিষ্ট মূল্য উল্লেখ করার পর বিক্রির সময় ভিন্ন মূল্য দাবি করা হলে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিশেষ করে বিজ্ঞাপনের মূল্যকে কেন্দ্র করে ক্রেতাকে দোকানে আকৃষ্ট করা হলে বিজ্ঞাপনে দেওয়া তথ্যের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ।

তাদের পরামর্শ, অনলাইনে কোনো পণ্যের মূল্য দেখে কেনাকাটার সিদ্ধান্ত নেওয়ার আগে বিক্রেতার কাছ থেকে চূড়ান্ত মূল্য, স্টক ও ওয়ারেন্টির তথ্য নিশ্চিত করা উচিত। একই সঙ্গে বিজ্ঞাপন, কথোপকথন, মূল্যতালিকা ও ইনভয়েসের মতো প্রমাণ সংরক্ষণ করা প্রয়োজন।



কুশল/সাএ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...