Homeসর্বশেষট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা

ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা

Published on

spot_img

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন  মানবাধিকার সংস্থা। মঙ্গলবার নিউইয়র্কের একটি আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়েছে।

আইসিসির বিরুদ্ধে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপের মতো বিভিন্ন ধরনের পদক্ষেপ যুদ্ধাপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার পথ রুদ্ধ করছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো।

এর আগে, আইসিসির কর্তৃত্বকে প্রত্যাখ্যান করে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের কয়েকজন বিচারক ও প্রসিকিউটরের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ বাজেয়াপ্তের সিদ্ধান্ত নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল মিত্র ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করায় ওই সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।

নিউইয়র্কের আদালতে দায়ের করা মামলায় হিউম্যান রাইটস ওয়াচসহ চারটি সংস্থা বলেছে, বাকস্বাধীনতা রক্ষা সংক্রান্ত ‌প্রথম সংশোধনীসহ বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে জারি করা এসব নিষেধাজ্ঞা বাতিল করতে হবে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ‘‘এসব নিষেধাজ্ঞা আরোপ ক্ষমতার বেআইনি অপব্যবহার, যা আইনের শাসন; বিচারক, প্রসিকিউটর ও আইনজীবীদের স্বাধীনতা; আন্তর্জাতিক আইনি ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে বিবেচিত মৌলিক সব নীতিমালা এবং ন্যায়বিচারে সমান সুযোগ পাওয়ার নীতির ওপর সরাসরি আক্রমণ।’’

১০১ পৃষ্ঠার ওই অভিযোগে বলা হয়েছে, এই বিধিনিষেধগুলো গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষমতাকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করে।

গত বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের আওতায় জারি করা মার্কিন সব নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয় আইসিসির আটজন বিচারক, তিনজন প্রসিকিউটর, একজন জাতিসংঘ বিশেষজ্ঞ এবং তিনটি মানবাধিকার সংস্থাকে।

সূত্র: এএফপি।

রোহান/সা.এ.

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this