Homeসর্বশেষরাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির চূড়ান্ত প্রস্তুতি বৈঠক আজ

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির চূড়ান্ত প্রস্তুতি বৈঠক আজ

Published on

spot_img

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার, সংসদ সচিবালয়ের সচিব এবং রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি সিইসি, নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সার্বিক ও চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।

কুশল/সাএ

Latest articles

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ। সোমবার (১৭...

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর...

জনসমর্থনে বড় ধাক্কা ট্রাম্পের, অসন্তুষ্ট ৬৪ শতাংশ নাগরিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স/ইপসোসের...

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা মোহাম্মদ আলী

দীর্ঘদিন মাল্টিপল স্ক্লেরোসিসে (এমএস) ভুগে মারা গেছেন মিসরীয় অভিনেতা আমর মোহাম্মদ আলী। সোমবার...

More like this