Homeসর্বশেষনালিতাবাড়ীর মোহাম্মদ আলী মডেল একাডেমির সাফল্য, জিপিএ-৫ পেয়েছে ১৩ শিক্ষার্থী

নালিতাবাড়ীর মোহাম্মদ আলী মডেল একাডেমির সাফল্য, জিপিএ-৫ পেয়েছে ১৩ শিক্ষার্থী

Published on

spot_img

শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোহাম্মদ আলী মডেল একাডেমি ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছয়জন শিক্ষার্থী অর্জন করেছে গোল্ডেন জিপিএ-৫।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি নালিতাবাড়ী উপজেলায় মেধাক্রমেও সাফল্য দেখিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। উপজেলায় যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে শাম্মী ও মুন। তাদের প্রাপ্ত নম্বর ১১৬১। এছাড়া ১১৫৯ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে পূর্বা।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, পরিকল্পিত পাঠদান, নিয়মিত মূল্যায়ন, নিবিড় তদারকি এবং টেস্ট পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে পরীক্ষাভিত্তিক প্রস্তুতি দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ প্রস্তুতির অংশ হিসেবে ১২৬টি পরীক্ষা নেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এবারের এই সাফল্য এসেছে।

শুধু এসএসসি নয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক ও বৃত্তি পরীক্ষাতেও ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে মোহাম্মদ আলী মডেল একাডেমি। ২০২৫ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থী উত্তীর্ণ হয়। একই বছরে অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় পাঁচজন ট্যালেন্টপুল এবং আটজন সাধারণ গ্রেডে বৃত্তি পায়।

এ ছাড়া সম্প্রতি প্রকাশিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ২৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ২২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। সব মিলিয়ে ৪৮ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় ওই পরীক্ষায় নালিতাবাড়ী উপজেলায় প্রতিষ্ঠানটি সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে বলে দাবি কর্তৃপক্ষের।

প্রতিষ্ঠানটির পরিচালক সাইয়েদ কুতুব বলেন, “পরিকল্পিত পাঠদান এবং শিক্ষক-শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফলই আজকের এই সাফল্য। দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “এই অর্জনের পেছনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত অবদান রয়েছে। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।



বাপ্পি/সা.এ

Latest articles

জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা

পাকিস্তানের জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের...

ঢাবির ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে কার্যালয়ে আটকে...

সৌদি-তুরস্ক-পাকিস্তানের জোটকে স্বাগত জানালেন ট্রাম্প

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি হওয়া প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন...

নড়াইলে ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে প্রাণ গেল পথচারীর

নড়াইলের কালিয়া উপজেলা মাধবপাশা এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে এক...

More like this

জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা

পাকিস্তানের জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের...

ঢাবির ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে কার্যালয়ে আটকে...

সৌদি-তুরস্ক-পাকিস্তানের জোটকে স্বাগত জানালেন ট্রাম্প

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি হওয়া প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন...