Homeসর্বশেষভাঙ্গায় মাদ্রাসার শিক্ষার্থীকে বিরক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত...

ভাঙ্গায় মাদ্রাসার শিক্ষার্থীকে বিরক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

Published on

spot_img

ফরিদপুরের ভাঙ্গায় মাদ্রাসার শিক্ষার্থীকে বিরক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সানি ব্যাপারী (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে ভাঙ্গা পৌর এলাকার কৈডুবী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হযরত ফাতেমাতুজ জহুরা (রাঃ) মহিলা মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে একই এলাকার বশার মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর বেশ কিছুদিন ধরে বিরক্ত করছিলেন বলে অভিযোগ ওঠে। সোমবার সকালে বিষয়টি নিয়ে মাদ্রাসার মোহতামিম মুফতি মনির ব্যাপারী প্রতিবাদ জানান।

এই ঘটনাকে কেন্দ্র করে পরে দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধ শুরু হয়। একপক্ষে বশার মাতুব্বর, বাক্কার মাতুব্বর, আলমগীর মাতুব্বর, হাসান মাতুব্বর ও জাহাঙ্গীর মাতুব্বরের লোকজন এবং অন্যপক্ষে মুফতি মনির ব্যাপারী, সবুজ ব্যাপারী, পলাশ ব্যাপারী ও আতিয়ার ব্যাপারীর লোকজন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রথমে হাতাহাতি হলেও পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ১০ জন আহত হন। তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আতিয়ার ব্যাপারীর ছেলে সানি ব্যাপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী আছমত মাতুব্বর বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের বিরক্ত করার প্রতিবাদে প্রথমে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তিনি স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি শান্ত করে সবাইকে বাড়ি পাঠান। এর প্রায় এক ঘণ্টা পর আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের বিরক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

Latest articles

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন...

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে 

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ‘সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী...

More like this