Homeসর্বশেষখাগড়াছড়ির ৩ বিদ্যালয়ে শতভাগ ফেল, জেলায় সার্বিক পাসের হার ৩৭.৪%

খাগড়াছড়ির ৩ বিদ্যালয়ে শতভাগ ফেল, জেলায় সার্বিক পাসের হার ৩৭.৪%

Published on

spot_img

সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে খাগড়াছড়ি জেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া গার্লস হাই স্কুল, দীঘিনালা উপজেলার জারুলছড়ি হেডম্যানপাড়া হাই স্কুল ও তারাবনিয়া হাই স্কুল।

​জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর এই তিন বিদ্যালয় থেকে মোট ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তবে ফল প্রকাশের পর দেখা যায়, তাদের একজনও কৃতকার্য হতে পারেনি।

​চলতি বছর খাগড়াছড়ি জেলা থেকে স্কুল ও মাদ্রাসা মিলিয়ে মোট ৮ হাজার ৫৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩ হাজার ১৬৬ জন। জেলায় সম্মিলিত পাসের হার ৩৭.০৪ শতাংশ এবং মোট ১৯৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

এর মধ্যে জেলার স্কুলগুলো থেকে মোট ৭ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ৭৬৬ জন। পাসের হার ৩৫.৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৯০ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪০০ জন। পাসের হার ৫২.০৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

​জেলায় স্কুল পর্যায়ে উপজেলায় পাসের হারে শীর্ষে রয়েছে মানিকছড়ি (৪০.২১%) এবং সর্বনিম্ন পাসের হার দীঘিনালায় (২২.৮৪%)। স্কুল পর্যায়ের পাসের হার- মানিকছড়ি ৪০.২১%, রামগড় ৩৪.৬৬%, লক্ষ্মীছড়ি ৩৪.১৯%, মাটিরাংগা ৩২.১৮%, পানছড়ি ৩১.৫২%, গুইমারা ৩১.১২%, মহালছড়ি ২৯.৬৩%, দীঘিনালা ২২.৮৪%।

খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সিকদার পরীক্ষার সার্বিক ফলাফলের তথ্য নিশ্চিত করে বলেন, ‘চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলায় মোট ৯ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। সার্বিক ফলাফলে যে চিত্র উঠে এসেছে, তা প্রত্যাশিত নয়। বিশেষ করে তিনটি বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীও পাস না করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।’

তিনি আরও বলেন, ‘যেসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে, তাদের এই খারাপ ফলাফলের পেছনে কী কী ঘাটতি বা কারণ ছিল- যেমন শিক্ষক সংকট, শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতি নাকি অন্য কোনো অবকাঠামোগত সমস্যা—তা খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে ওই তিন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের কাছে ব্যাখা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষার মানোন্নয়ন এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদানের ব্যবস্থা গ্রহণে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি।’



বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...