Homeসর্বশেষকুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

Published on

spot_img

কুমিল্লার মুরাদনগর উপজেলার ২০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম পাড়ায় পারিবারিক কলহের জেরে আরজুনা (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জামাল শিকদারের বিরুদ্ধে। নিহত আরজুনা ওই এলাকার সফিক মাঝির মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে জান্নাতের বয়স ১৭ বছর এবং ছেলে ইয়াসিন আরাফাতের বয়স ১১ বছর। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, জামাল শিকদার শ্রমিকের কাজ করেন।

ঘটনার দিন দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি বাড়ির পাশের একটি মাছের প্রজেক্ট থেকে খাবার খেতে বাড়িতে আসেন। এ সময় তার স্ত্রী রান্না করতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় বলে পরিবারের সদস্যরা জানান।

একপর্যায়ে জামাল শিকদার ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রী আরজুনাকে কোপান বলে অভিযোগ করা হয়। এ সময় তাদের ১১ বছর বয়সী ছেলে ভয়ে চিৎকার করে পাশের বাড়িতে চলে যায়। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে এসে আরজুনাকে ঘরের দরজার পাশে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলের পাশে একটি ধারালো দা পড়ে ছিল বলেও স্থানীয়রা জানান। খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি তদন্ত শুরু করে।

মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরী জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this