Homeসর্বশেষন্যায্যমূল্যে সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ন্যায্যমূল্যে সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

Published on

spot_img

আমন মৌসুমে সরকার নির্ধারিত দামে সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। সময়মতো ও পর্যাপ্ত সার না পাওয়ায় আমন উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

​সোমবার(৯ আগষ্ট) সকালে কালীগঞ্জ বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে অবস্থান নিয়ে কয়েক হাজার ক্ষুব্ধ কৃষক এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কৃষকদের আকস্মিক এই অবরোধের কারণে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উভয় পাশে প্রায় এক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে পাথর ও পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য দূরপাল্লার যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

​আন্দোলনকারী কৃষকদের অভিযোগ, আমন চাষের ভরা মৌসুমে সারের তীব্র সংকট তৈরি করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন তারা। ​কৃষকদের দেওয়া তথ্যানুযায়ী, সরকার নির্ধারিত প্রতি বস্তা টিএসপি সারের দাম ১,৩৫০ টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ২,২০০ টাকায়। একইভাবে ১,০৫০ টাকার ডিএপি সার ১,৭০০ থেকে ১,৮০০ টাকা এবং ১,৩৫০ টাকার ইউরিয়া সার বিক্রি করা হচ্ছে ১,৮০০ টাকা পর্যন্ত। ​বিক্ষোভকারী কৃষকেরা জানান, সারের বাড়তি দামের কারণে আমন চাষের উৎপাদন খরচ অতিরিক্ত বেড়ে যাচ্ছে। অর্থাভাবে অনেকেই জমিতে প্রয়োজনীয় সার দিতে পারছেন না। দ্রুত সময়ে সরকার নির্ধারিত দামে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা না হলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

​মহাসড়ক অবরোধের খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম এবং কালীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনা করেন। পরে ইউএনও মো. সাইফুল ইসলাম আগামী দুই দিনের মধ্যে কৃষকদের চাহিদা অনুযায়ী ন্যায্যমূল্যে সার বিতরণের আশ্বাস দেন। প্রশাসনের এই আশ্বাসের পর প্রায় দুই ঘণ্টা পর কৃষকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কুশল/সাএ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this