Homeসর্বশেষকুমিল্লা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেল ৯৮১৪ জন

কুমিল্লা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেল ৯৮১৪ জন

Published on

spot_img

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। সোমবার সকালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন। জিপিএ-৫ পাওয়া ৯ হাজার ৮১৪ জনের মধ্যে ছেলে ৩ হাজার ৯৬৬ জন এবং মেয়ে ৫ হাজার ৮৪৮ জন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ, মানবিক বিভাগে ৫০ দশমিক ৬১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৭ দশমিক ৪০ শতাংশ। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলার ১ হাজার ৮২৩ টি শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

Latest articles

পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়জন নিহত...

গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার ৯ সদস্যের কমিটি গঠন

ময়মনসিংহের গৌরীপুরে কর্মরত জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিদের সমন্বয়ে 'গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা'র ৯...

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত, জানা গেল উৎপত্তিস্থল ও মাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা...

বিদ্যুৎ গেলে বন্ধ টেলিটকের ইন্টারনেট সেবা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লোডশেডিং হলেই অকেজো হয়ে পড়ে সরকারি সিম কোম্পানি টেলিটকের ইন্টারনেট...

More like this