Homeসর্বশেষস্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল

স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল

Published on

spot_img

গত ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। সেই কনসার্টে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সস্ত্রীক উপস্থাত ছিলেন। সেখানে আসিফ মাহমুদের স্ত্রীর হাতে থাকা ব্যাগের দাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। কেউ দাবি করেন ব্যাগটির দাম ৬ লাখ টাকা, আবার কেউ ৫ লাখ টাকা দাবি করছেন।

ছবিটি পোস্ট করে আওয়ামীপন্থি অ্যাক্টিভিস্ট ডাক্তার আইজুদ্দিন দাবি করেন, আসিফ মাহমুদের স্ত্রীর হাতে থাকা ব্যাগের দাম ৬ লাখ টাকা।

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক সম্পাদক আসিফ সৈকত ওই ছবি পোস্ট করে লেখেন, ‘আসিফ সাহেব, ওয়েস্টিনের সকালের নাস্তায় হাঁস খাওয়া ভাইটি অনেক অর্থের মালিক মাশাআল্লাহ’।

যদিও পরে আসিফ সৈকত তার পোস্টটি সরিয়ে নেন। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট যাচাই করে দেখেছে সেই ব্যাগের দাম ১৫৮০ টাকা মাত্র।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ব্যঙ্গাত্মক পোস্টে সেই ব্যাগটি নিলামে তুলতে চান বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি লেখেন, এখন ব্যাগটা নিলামে তুলতে চাই। বিএনপি এবং আওয়ামী লীগের যারা ৬ লাখ বলে গুজব ছড়িয়ে ছিলেন তাদের কেউ নিতে চাইলে আরও কমেই দিয়ে দেব। এভাবেই গুজব আর প্রোপাগান্ডায় চরিত্রহননের শিকার হচ্ছি নিয়মিত।

আরও একটি পোস্টে সেই ব্যাগের ছবি পোস্ট করে ক্যাপশনে আসিফ লেখেন, ‘এই বিখ্যাত ব্যাগটি বিক্রয় করা হবে। ১৫৮০ টাকার ব্যাগ মাত্র ৬ লাখ টাকায়। বিশেষ দ্রষ্টব্য: গুজববাজদের জন্য থাকছে ৮০% ডিসকাউন্ট।’

সালাউদ্দিন/সাএ

Latest articles

ফোরকান হত্যার বিচার ও ফাঁসির দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনায় ফোরকান হাওলাদার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির...

সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে দ্রুত কমিটি গঠনের...

সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য...

More like this