Homeসর্বশেষমেসির শোকে পাশে সতীর্থরা, রোজারিও যাচ্ছেন পারেদেস

মেসির শোকে পাশে সতীর্থরা, রোজারিও যাচ্ছেন পারেদেস

Published on

spot_img

বাবা হোর্হে মেসিকে হারিয়ে শোকে কাতর লিওনেল মেসি। ফুটবল মাঠে দীর্ঘদিনের সতীর্থরা এবার জীবনের সবচেয়ে কঠিন সময়ে আর্জেন্টাইন অধিনায়কের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন। মেসির বাবার শেষকৃত্যে যোগ দিতে রোজারিও যাওয়ার প্রস্তুতি নিয়েছেন বোকা জুনিয়র্সের অধিনায়ক ও আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।

পার্কে পাত্রিসিওসে ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে বোকা জুনিয়র্সের ১-১ গোলে ড্রয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন পারেদেস। সেখানেই মেসির প্রতি নিজের সমবেদনা এবং জাতীয় দলের সতীর্থদের ভালোবাসার কথা জানান তিনি।

মেসির সঙ্গে এখনো কথা হয়নি বলে জানান পারেদেস। মিয়ামি থেকে রোজারিওর পথে থাকা মেসির সঙ্গে যোগাযোগের সুযোগ না হলেও সতীর্থরা তাঁর পাশে থাকার জন্য প্রস্তুত।

পারেদেস বলেন, ‘আমি তাঁর সঙ্গে কথা বলতে পারিনি। আমি জানি সে ভ্রমণের মধ্যে রয়েছে। আমরা এখানে থাকলে নিশ্চয়ই তাঁর ভালো লাগবে, এই ভেবে তিনি এসে পৌঁছানো পর্যন্ত তাঁর পাশে থাকার অপেক্ষায় আছি।’

মেসির বাবার মৃত্যুর পর রোজারিও যাওয়ার পরিকল্পনাও জানিয়েছেন পারেদেস। কয়েকজন সতীর্থকে সঙ্গে নিয়ে কখন রওনা হবেন, সেটি নিয়েও আলোচনা করবেন বলে জানান তিনি। পারেদেস বলেন, ‘এখন আমি আমার কিছু সতীর্থের সঙ্গে কথা বলব, আমরা এখনই যাব নাকি আগামীকাল দুপুরের পর যাব তা দেখতে। আমাদের কাছে তাঁর (মেসির) যে গুরুত্ব, সে কারণে আমরা এই শোককে নিজেদের বলেই মনে করছি।’

বাবাকে শেষবিদায় জানাতে মিয়ামি থেকে নিজ শহর রোজারিওতে ফিরেছেন মেসি। ক্যারিয়ারের শুরু থেকে যিনি তাঁর পাশে ছিলেন, সেই হোর্হে মেসির মৃত্যুতে ভেঙে পড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। শেষকৃত্য ঘিরে আয়োজন পারিবারিক হলেও মেসি ও তাঁর পরিবারের প্রতি ভালোবাসা জানাতে রোজারিওতে ভিড় করছেন অসংখ্য সমর্থক।

রোহান/সা.এ.

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this