Homeসর্বশেষনাটোরে সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর

নাটোরে সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর

Published on

spot_img

আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির গেটে থাকা কাঁচের জানালা, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতি ভাঙচুর করা হয়।

রবিবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে গুরুদাসপুর পৌরসভার কাচারীপাড়া মহল্লায় আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ২৫-৩০টি মোটরসাইকেলে করে একদল যুবক এসে বাড়ির সামনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে তারা বাড়ির ভেতরেও ইটপাটকেল ছোঁড়ে। এতে কয়েকটি কাঁচের জানালা ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানান, এর আগে শনিবার রাতে গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতেও লুটপাটের ঘটনা ঘটে। নাশকতার মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রিয়াজ হাসান বলেন, একটি মিছিল যাওয়ার পথে হামলার চেষ্টার মতো ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় থানায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this